শনিবার, ৫ অক্টোবর, ২০১৯

ক্রোধ / গযব






গযব :  


আল্লাহর গযব প্রাপ্ত/লানত প্রাপ্ত কারা :

আল্লাহর গযব পড়েছে যাদের উপর ::৭১ (যারা বাপ দাদাদের ভুল পথ অনুসরণ করতে চায়)
:১৫ (যেসব ঈমানের দাবীদাররা জিহাদের ময়দান থেকে পৃষ্ঠপ্রদর্শন করে তাদেরকে আল্লাহর গযবে ঘেরাও করে নেবে),
(১১:১৮) আর যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রটনা করে তার চেয়ে বড় জালেম আর কে হবে ? এ ধরনের লোকদের তাদের রবের সামনে উপস্থিত করা হবে এবং সাক্ষীরা সাক্ষ দেবে, এরাই নিজেদের রবের বিরুদ্ধে মিথ্যা রটনা করেছিল৷ শোনো, জালেমদের ওপর আল্লাহর লানত (১১:১৯) এমন জালেমদের  ওপর যারা আল্লাহর পথে যেতে মানুষকে বাধা দেয়, সেই পথকে বাঁকা করে দিতে চায়  এবং আখেরাত অস্বীকার করে৷
(১১:৯৯) আর তাদের ওপর এ দুনিয়ায় লানত পড়েছে এবং কিয়ামতের দিনও পড়বে৷ কত নিকৃষ্ট প্রতিদান সেটা, যা কেউ লাভ করবে! 
(১৩:২৫) আর যারা আল্লাহর অংগীকারে মজবুতভাবে আবদ্ধ হবার পর তা ভেঙে ফেলে, আল্লাহ যেসব সম্পর্ক জোড়া দেবার হুকুম দিয়েছেন সেগুলো ছিন্ন করে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে তারা লানতের অধিকারী এবং তাদের জন্য রয়েছে আখেরাতে বড়ই খারাপ আবাস৷
(২০:৮১) --খাও আমার দেওয়া পবিত্র রিযিক এবং তা খেয়ে সীমালংঘন করো না (তাগুতি বা বিদ্রোহ করোনা), অন্যথায় তোমাদের ওপর আমার গযব আপতিত হবে৷ আর যার ওপর আমার গযব আপতিত হয়েছে তার পতন অবধারিত৷
(২০:৮৬) ভীষণ ক্রোধ ও মর্মজ্বালা নিয়ে মূসা তার সম্প্রদায়ের কাছে ফিরে এলো৷ সে বললো, “হে আমার সম্প্রদায়ের লোকেরা! তোমাদের রব কি তোমাদের সাথে ভালো ভালো ওয়াদা করেননিতোমাদের কি দিনগুলো দীর্ঘতর মনে হয়েছেঅথবা তোমরা নিজেদের রবের গযবই নিজেদের ওপর আনতে চাচ্ছিলে, যে কারণে তোমরা আমার সাথে ওয়াদা ভংগ করলে?
(৩৫-ফাতির:৩৯) ..... এবং কাফেরদের কুফরী তাদেরকে এ ছাড়া আর কোন উন্নতি দান করে না যে, তাদের রবের ক্রোধ তাদের ওপর বেশী বেশী করে উৎক্ষিপ্ত হতে থাকে এবং কাফেরদের জন্য ক্ষতিবৃদ্ধি ছাড়া আর কোন উন্নতি নেই৷

আল্লাহর গযব থেকে বেচে থাকক :

(৩৯-যুমার:১৬) তাদেরকে মাথার ওপর থেকে এবং নীচে থেকে আগুনের স্তর আচ্ছাদিত করে রাখবে৷ এ পরিণাম সম্পর্কেই আল্লাহ তাঁর বান্দাদের ভীতি প্রদর্শন করেন, হে আমার বান্দারা, আমার গযব থেকে নিজেদের রক্ষা করো  


===============================================


প্রশ্ন-৬-বিস্তারিত: আমার একজন আত্মীয় আছে, যিনি লাগানো ভাংগানোর কাজ করেন। আমার কথা তার কাছে এবং তার কথা আমার কাছে এভাবে বলে বলে দুই পরিবারের মধ্যে ঝামেলা বাধিয়ে নিজেই আবার মাসীহা সাজেন। এ পর্যন্ত পরিবারগুলোর মধ্যে বহু ঝামেলা তিনি বাধিয়েছেন। শেষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি। এটা কতটুকু যুক্তি যুক্তিযুক্ত? তাছাড়া আমি জানি যে বিসৃংখলা হত্যার চেয়েও মারাত্মক এবং বিসৃংখলা সৃস্টি কারীকে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে। অতএব সার্বিক দিক থেকে বিষয়টা বুঝিয়ে বললে কৃতার্থ হবো। 




কূপ







(১২:১০) এ কথায় তাদের একজন বললো, “ইউসুফকে মেরে ফেলো না৷ যদি কিছু করতেই হয় তাহলে তাকে কোন অন্ধ কুপে ফেলে দাও, আসা-যাওয়ার পথেকোন কাফেলা তাকে তুলে নিয়ে যাবে৷” 

(১২:১৫) এভাবে চাপ দিয়ে যখন তারা তাকে নিয়ে গেলো এবং সিদ্ধান্ত করলো তাকে একটি অন্ধ কূপে ফেলে দেবে তখন আমি ইউসুফকে অহীর মাধ্যমে জানিয়ে দিলাম, “এক সময় আসবে যখন তুমি তাদের এ কৃতকর্মের কথা স্মরণ করিয়ে দেবে৷ তাদের কাজের ফলাফল সম্পর্কে তারা জানে না৷

(১২:১৯) ওদিকে একটি কাফেলা এলো৷ তারা তাদের পানি সংগ্রাহককে পানি নেবার জন্য পাঠালো৷ সে কূয়ার মধ্যে পানির ডোল নামিয়ে দিল৷ সে (ইউসুফকে দেখে) বলে উঠলো, “কী সুখবর! এখানে তো দেখছি একটি বালক৷তারা তাকে পণ্য দ্রব্য হিসেবে লুকিয়ে ফেললো৷ অথচ তারা যা কিছু করছিল সে সম্পর্কে আল্লাহ অবহিত ছিলেন৷ 


===================================


প্রশ্ন-৭:    গোসলের ফরয কয়টি, ফরয গোসলের নিয়ত করা কি ফরয? 



কুসংস্কার


  
আরো দেখুন : > জাহেলিয়াত

হজ্জ সংক্রান্ত কু-সংস্কার :

ঘরের পেছন দিক থেকে প্র্রবেশ করা : ২:১৮৯,
কুরবানীর নিয়ত করা পশুদের থেকে কোন উপকার গ্রহণ না করা : (হাজ্ব:৩৩)
আরো বিস্তারিত দেখুন : হ > হজ্জ > হজ্জ সংক্রান্ত কু-সংস্কার

কন্যাসন্তান সম্পর্কিত কু-সংস্কার :

৩:৩৫, ৩৬
৪:৫১,  ৬:১৩৬, ১৩৯, 

==========================================================


প্রশ্ন-৮: ইসলামী দলে কোন ব্যক্তির নিজের জন্য নেতৃত্ব চেয়ে নেওয়া কি জায়েজ? তাহলে নেতৃত্ব নির্বাচন পদ্ধতি কি? জাতীয় নির্বাচনে মনোনয়ন লাভের জন্য কিভাবে প্রার্থী বাছাই করতে হবে?
  



কান্নাকাটি




আল্লাহ যদি আমাদের মুক্তিলাভের কোন পথ দেখাতেন তাহলে আমরা নিশ্চয়ই তোমাদেরও দেখিয়ে দিতাম৷ এখন তো সব সমান, কান্নাকাটি করো বা সবর করো- সর্বাবস্থায় আমাদের বাঁচার কোন পথ নেই৷”-১৪:২১,

প্রকৃত মুমিনদের চরিত্র হচ্ছে : কুরআনের আয়াত শুনানো হলে কান্নারত অবস্থায় তারা সিজদায় লুটিয়ে পড়ে:

(১৯:৫৮) এদের অবস্থা এই ছিল যে, যখন করুণাময়ের আয়াত এদেরকে শুনানো হতো তখন কান্নারত অবস্থায় সিজদায় লুটিয়ে পড়তো৷
=============================================






কান / কানাকানি





কান / কানাকানি  :

(১৯:৩৮) যখন তারা আমার সামনে হাযির হবে সেদিন তাদের কানও খুব স্পষ্ট শুনবে এবং তাদের চোখও খুন স্পষ্ট দেখবে কিন্তু আজ এই জালেমরা স্পষ্ট বিভ্রান্তিতে লিপ্ত৷  
(১৭:৪৭) আমি জানি, যখন তারা কান লাগিয়ে তোমার কথা শোনে তখন আসলে কি শোনে এবং যখন বসে পরস্পর কানাকানি করে তখন কি বলে৷ এ জালেমরা নিজেদের মধ্যে বলাবলি করে, তোমরা এই যে লোকটির পেছনে চলছো এতো একজন যাদুগ্রস্ত ব্যক্তি৷

(২১:৩) তাদের মন (অন্য চিন্তায়) আচ্ছন্ন৷ আর জালেমরা পরস্পরের মধ্যে কানাকানি করে যে, “এ ব্যক্তি মূলত তোমাদের মতোই একজন মানুষ ছাড়া আর কি, তাহলে কি তোমরা দেখে শুনে যাদুর ফাঁদে পড়বে ?
(৩২- আস-সাজদা : ৯) তারপর তাকে সর্বাঙ্গ সুন্দর করেছেন  এবং তার মধ্যে নিজের রূহ ফুঁকে দিয়েছেন , আর তোমাদের কান, চোখ ও হৃদয় দিয়েছেনতোমরা খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ করো৷ (বিস্তরিত ব্যাখ্যার জন্য দেখুন : > মানুষ সৃষ্টি)

চোখ কানকেও পরকালে জিজ্ঞাসাবাদ করা হবে :

এমন কোনো জিনিসের পেছনে লেগে যেয়ো না সে সম্পর্কে তোমার জ্ঞান নেই৷ নিশ্চিতভাবেই চোখ, কান ও দিল সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে৷ – (১৭:৩৬)

কানকথা : দেখুন : > কথা > কানকথা


কানে মোহর মারা :  (আরো দেখূন : / > অন্তর/মোহর > অন্তরে মোহর মারা

(১৭:৪৬) এবং তাদের মনের ওপর এমন আবরণ চড়িয়ে দেই যেন তারা কিছুই বুঝে না এবং তাদের কানে তালা লাগিয়ে দেই৷
(৩১-লোকমান: ৭) তাকে যখন আমার আয়াত শুনানো হয় তখন সে বড়ই দর্পভরে এমনভাবে মুখ ফিরিয়ে নেয় যেন সে তা শুনেইনি, যেন তার কান কালা৷ বেশ, সুখবর শুনিয়ে দাও তাকে একটি যন্ত্রণাদায়ক আযাবের৷




========================================================

প্রশ্ন-১১: দ্বীন প্রতিষ্ঠার ধারা বলতে কী বুঝায়? মদ হারাম হওয়ার ঘটনার আলোকে পর্যালোচনা করুন।



কারাগার






জিনা করতে রাজী না হওয়ার কারণে কারাগারে প্রেরণ :

(১২:৩২) আযীযের স্ত্রী বললো, “দেখলে তো! হলো সেই ব্যক্তি যার ব্যাপারে তোমরা আমার বিরুদ্ধে নিন্দাবাদ করতে৷ অবশ্যই আমি তাকে প্ররোচিত করার চেষ্টা করেছিলাম কিন্তু সে নিজেকে রক্ষা করেছে৷ যদি সে আমার কথা না মেনে নেয় তাহলে কারারুদ্ধ হবে এবং নিদারুণভাবে লাঞ্ছিত অপমানিত হবে৷
(১২:৪২) কিন্তু শয়তান তাকে এমন গাফেল করে দিল যে, সে তার প্রভুকে (মিসরের বাদাশাহ) তার কথা বলতে ভুলে গেলো৷ ফলে ইউসুফ কয়েক বছর কারাগারে পড়ে রইলো৷
(১২:১০০)......আমার প্রতি তাঁর অনুগ্রহ হিসেবে তিনি আমাকে কারাগার থেকে বের করেছেন এবং আপনাদেরকে মরু অঞ্চল থেকে এনে আমার সাথে মিলিয়ে দিয়েছেন৷

সৎ লোকদের অন্যায় ভাবে কারাগারে প্রেরণ করা অসৎ নেতৃত্বের একটি প্রাচীনতম রীতি :

(১২:৩৫) তারপর তারা মনে করলো একটি নির্দিষ্ট সময়ের জন্য তাকে কারারুদ্ধ করতে হবে, অথচ তারা (তার নিষ্কুলুষতা এবং নিজেদের স্ত্রীদের অসতিপনার) সুস্পষ্ট নিদর্শনাবলী দেখে নিয়েছিল৷
(২৬.শুআরা:২৯) ফেরাউন বললো, "যদি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে মাবুদ বলে মেনে নাও, তাহলে কারাগারে যারা পচে মরছে তোমাকেও তাদের দলে ভিড়িয়ে দেবো৷" (ব্যাখ্যার জন্য  দেখুন : > রব > মূসা : এর উত্তর : রব কি ? > ধর্মনিরপেক্ষ মতবাদ কি যুক্তিযুক্ত ? শয়তানী মতবাদ প্রাচীনকাল থেকেই চলে আসছে )
==================================================


প্রশ্ন-১২: শাফায়াত সম্পর্কে কুরআনের বক্তব্য কি? শাফায়াত সম্পর্কে কুরআনের ধারণা পেশ করুন। কুফরী কাজকর্মে নিমজ্জিত কোন ব্যক্তির জন্য কি সুপারিশ কবুল করা হবে?