খবর:
আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে খবর রাখছেন :
(২৭-নমল:৮৮)....যিনি
প্রত্যেকটি জিনিশকে বিজ্ঞতা সহকারে সুসংঙ্গবদ্ধ করেছেন, তিনি ভালভাবে জানেন তোমরা কি করছো৷
(এ ধরণের গুণ
সম্পন্ন আল্লাহর কাছে আশা করো না যে, তাঁর দুনিয়ায় তোমাদের বুদ্ধি-জ্ঞান, সত্য-মিথ্যার পার্থক্য করার যোগ্যতা এবং তাঁর
প্রদত্ত সম্পদ ব্যবহার করার ক্ষমতা দান করার পর তিনি তোমাদের কার্যকলাপ
সম্পর্কে বেখবর থাকবেন। তাঁর জমীনে বসবাস করে তোমরা তাঁর প্রদত্ত ক্ষমতা-এখতিয়ার
কিভাবে ব্যবহার করছো তা তিনি দেখবেন না, এমনটি হতে পারে না।)
(২৭-নমল:৯৩) তাদেরকে
বল, প্রসংশা আল্লাহরই জন্য,
শিগগির তিনি তোমাদেরকে তার
নির্দশনাবলী দেখিয়ে দিবেন এবং তোমরা তা চিনে নেবে৷ আর তোমরা যেসব কাজ কর তা থেকে তোমার রব
বেখবর নন৷
আল্লাহ-ই শিরক-এর খন্ডন করছেন :
(৩৫-ফাতির:১৪)..প্রকৃত অবস্থার এমন সঠিক খবর একজন সর্বজ্ঞ ছাড়া কেউ তোমাদের দিতে পারে না৷৩৫
৩৫. সর্বজ্ঞ বলে আল্লাহকেই বুঝনো হয়েছে। অর্থাৎ অন্য কোন ব্যক্তি বড় জোর বুদ্ধিবৃত্তিক যুক্তি
প্রমাণ পেশ
করে শিরক খন্ডন ও মুশরিকদের মাবুদদের শক্তিহীনতা বর্ণনা করবে। কিন্তু আমি সরাসরি প্রকৃত অবস্থা
জানি। আমি নির্ভুল জ্ঞানের ভিত্তিতে তোমাদের
জানাচ্ছি,
লোকেরা
যাদেরকেই আমার সার্বভৌম কর্তৃত্বের মধ্যে স্বাধীন ক্ষমতা সম্পন্ন করে রেখেছে
তারা
সবাই ক্ষমতাহীন। তাদের কাছে এমন
কোন শক্তি নেই যার মাধ্যমে তারা কারো কোন কাজ সফল বা ব্যর্থ করে
দিতে পারে। আমি সরাসরি জানি, কিয়ামতের দিন
মুশরিকদের এসব মাবুদরা নিজেরাই তাদের শিরকে প্রতিবাদ করবে।
আল্লাহ-ই তার বান্দাদের সম্বন্ধে সবচেয়ে বেশী অবগত, সবচেয়ে বেশী খবর রাখেন :
(৩৫-ফাতির:৩১)....অবশ্যই আল্লাহ নিজের বান্দাদের অবস্থা অবগত আছেন এবং সব জিনিসের প্রতি দৃষ্টি রাখেন৷ ৫৪
৫৪. বান্দার কল্যাণ কোন জিনিসের মধ্যে রয়েছে তার নেতৃত্ব ও পথপ্রদর্শনের উপযোগী
নীতি কি এবং তার প্রয়োজন অনুযায়ী যথাযথ
নীতি নিয়ম কি কি এ সত্যগুলো সম্পর্কে সতর্ক করে দেয়াই হচ্ছে এখানে আল্লাহর এ গুনাবলী বর্ণনা করার উদ্দেশ্য। এ বিষয়গুলো আল্লাহ ছাড়া আর কেউ জানতে পারে না। কারণ বান্দার
প্রকৃতি ও চাহিদা একমাত্র তিনিই জানেন এবং তার প্রকৃত প্রয়োজন ও কল্যানের প্রতি একমাত্র তিনিই দৃষ্টি রাখেন। বান্দা নিজেকে তত বেশী জানে না যত বেশী তার স্রষ্টা তাকে জানেন। তাই সত্য সেটিই এবং একমাত্র সেটিই হতে পারে যা তিনি অহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন।
তোমার কাছে কি পৌঁছছে মামলাকারীদের খবর ?
(৩৮-সোয়াদ:২১) তারপর তোমার কাছে কি পৌঁছছে মামলাকারীদের খবর,
যারা দেওয়াল টপকে তার মহলে
পৌঁছে গিয়েছিল ?
(ব্যাখ্যার জন্য
দেখুন : ন > নবীদের জীবনের ঘটনাবলী > হযরত দাউদ আ: > হযরত দাউদ আ: এর
কাছে দায়েরকৃত মামলার বিবরণ )
============================
প্রশ্ন : ৬৭ : জুমার নামাযে খুতবার আজান ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন