কারাগার :
জিনা করতে রাজী না হওয়ার কারণে কারাগারে প্রেরণ :
(১২:৩২) আযীযের স্ত্রী বললো,
“দেখলে তো!
এ হলো সেই ব্যক্তি যার ব্যাপারে তোমরা আমার বিরুদ্ধে নিন্দাবাদ করতে৷ অবশ্যই আমি তাকে প্ররোচিত করার চেষ্টা করেছিলাম কিন্তু সে নিজেকে রক্ষা করেছে৷ যদি সে আমার কথা না মেনে নেয় তাহলে কারারুদ্ধ হবে এবং নিদারুণভাবে লাঞ্ছিত ও অপমানিত হবে৷”
(১২:৪২) কিন্তু শয়তান তাকে এমন
গাফেল করে দিল যে,
সে তার প্রভুকে (মিসরের বাদাশাহ) তার কথা বলতে ভুলে গেলো৷ ফলে ইউসুফ কয়েক বছর কারাগারে পড়ে রইলো৷
(১২:১০০)......আমার প্রতি তাঁর অনুগ্রহ হিসেবে তিনি আমাকে কারাগার থেকে বের করেছেন এবং আপনাদেরকে মরু
অঞ্চল থেকে এনে আমার সাথে মিলিয়ে দিয়েছেন৷
সৎ লোকদের অন্যায় ভাবে কারাগারে প্রেরণ করা অসৎ নেতৃত্বের একটি প্রাচীনতম রীতি :
(১২:৩৫) তারপর তারা মনে করলো একটি নির্দিষ্ট সময়ের জন্য তাকে কারারুদ্ধ করতে হবে,
অথচ তারা (তার
নিষ্কুলুষতা এবং নিজেদের স্ত্রীদের অসতিপনার) সুস্পষ্ট নিদর্শনাবলী দেখে নিয়েছিল৷
(২৬.শুআরা:২৯) ফেরাউন বললো, "যদি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে মাবুদ বলে মেনে নাও, তাহলে কারাগারে যারা পচে মরছে তোমাকেও তাদের দলে ভিড়িয়ে দেবো৷" (ব্যাখ্যার জন্য দেখুন : র > রব > মূসা আ: এর উত্তর : রব কি ? > ধর্মনিরপেক্ষ মতবাদ কি যুক্তিযুক্ত ? এ শয়তানী মতবাদ প্রাচীনকাল থেকেই চলে আসছে । )
==================================================
প্রশ্ন-১২: শাফায়াত সম্পর্কে কুরআনের বক্তব্য কি? শাফায়াত সম্পর্কে কুরআনের ধারণা পেশ করুন। কুফরী কাজকর্মে নিমজ্জিত কোন ব্যক্তির জন্য কি সুপারিশ কবুল করা হবে?
==================================================
প্রশ্ন-১২: শাফায়াত সম্পর্কে কুরআনের বক্তব্য কি? শাফায়াত সম্পর্কে কুরআনের ধারণা পেশ করুন। কুফরী কাজকর্মে নিমজ্জিত কোন ব্যক্তির জন্য কি সুপারিশ কবুল করা হবে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন