খেজুর :
(১৯:২৪) ফেরেশতা পায়ের দিক থেকে তাকে ডেকে বললো, “দুঃখ করো না, তোমার রব তোমার নীচে একটি নহর প্রবাহিত করেছেন, ২৫) এবং তুমি এ গাছের কাণ্ডটি
একটু নাড়া দাও, তোমার ওপর তরতাজা খেজুর ঝরে
পড়বে৷২৬) তারপর তুমি খাও, পান করো এবং নিজের চোখ
জুড়াও৷ তারপর যদি তুমি মানুষের দেখা
পাও তাহলে তাকে বলে
দাও, আমি করুণাময়ের জন্য রোযার
মানত মেনেছি, তাই আজ আমি কারোর সাথে কথা বলবো না”৷
(১৮:৩২) হে মুহাম্মাদ! এদের সামনে একটি দৃষ্টান্ত পেশ করে দাও৷ দু ব্যক্তি ছিল৷ তাদের একজনকে
আমি দুটি আংগুর বাগান দিয়েছিলাম এবং সেগুলোর চারদিকে খেজুর গাছের বেড়া দিয়েছিলাম আর
তার মাঝখানে রেখেছিলাম কৃষি ক্ষেত৷
(১৬:১১)
এ পানির সাহায্যে তিনি শস্য উৎপন্ন করেন এবং জয়তুন, খেজুর, আংগুর ও আরো নানাবিধ ফল জন্মান৷ এর মধ্যে যারা চিন্তা-ভাবনা করে তাদের জন্য
রয়েছে একটি বড় নিদর্শন৷
(২৬.শুআরা:১৪৬)
এখানে যেসব জিনিস আছে সেগুলোর মাঝখানে কি তোমাদের এমনিই নিশ্চিন্তে থাকতে দেয়া হবে? ১৪৭) এসব উদ্যান ও প্রস্রবনের মধ্যে?
১৪৮) এসব শস্য ক্ষেত ও রসালো গুচ্ছ বিশিষ্ট খেজুর বাগানের মধ্যে?১৪৯) তোমরা পাহাড়
কেটে তার মধ্যে সগর্বে ইমারত নির্মান করছো৷
খেজুরের রস :
(১৬:৬৭) (অনুরূপভাবে) খেজুর গাছ ও আংগুর লতা থেকেও আমি
একটি জিনিস তোমাদের পান করাই, যাকে তোমরা মাদকেও পরিণত করো এবং পবিত্র খাদ্যেও৷ বুদ্ধিমানদের জন্য এর মধ্যে রয়েছে
একটি নিশানী৷
খেজুর গাছের কান্ডে শূলে চড়ানো :
(২০:৭১) ফেরাউন
বললো, “তোমারা ঈমান আনলে, আমি তোমাদের অনুমতি
দেবার আগেই” দেখছি, এ তোমাদের গুরু, এ-ই তোমাদের
যাদুবিদ্যা শিখিয়েছিল৷ এখন আমি তোমাদের হাত-পা বিপরীত দিক থেকে কাটাচ্ছি এবং
খেজুর গাছের কাণ্ডে
তোমাদের শুলিবিদ্ধ করছি এরপর তোমরা জানতে পারবে আমাদের দু’জনের মধ্যে কার
শাস্তি কঠিন ও দীর্ঘস্থায়ী”৷ (অর্থাৎ আমি না মূসা, কে তোমাদের বেশী
কঠিন শাস্তি দিতে পারে)৷
এসব কিছু তাদের নিজেদের হাতে সৃষ্ট নয়, তবুও কি তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না ?
(৩৬-ইয়াসিন :৩৩) এদের ২৬
জন্য নিষ্প্রাণ ভূমি একটি নিদর্শন৷ ২৭ আমি তাকে জীবন দান
করেছি এবং তা থেকে শস্য উৎপন্ন করেছি, যা এরা খায়৷৩৪) আমি তার মধ্যে খেজুর ও আংগুরের
বাগান সৃষ্টি করেছি এবং তার মধ্যে থেকে ঝরণাধারা উৎসারিত করেছি, ৩৫) যাতে এরা তার
ফল ভক্ষণ করে৷ এসব কিছু এদের নিজেদের হাতের সৃষ্ট নয়৷ ২৮ তারপরও কি এরা
কৃতজ্ঞতা প্রকাশ করে না?২৯
ব্যাখ্যার জন্য দেখুন : ত >
তাওহীদ > তাওহীদই
সত্য এবং শিরক পুরোপুরি ভিত্তিহীন
আরো দেখুন ফল (বিভিন্ন প্রকার ফল)
=================================প্রশ্ন : ৬০ : শুয়ে শুয়ে মোবাইলে কুরআন পড়া যাবে কি
============================
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন