শনিবার, ৫ অক্টোবর, ২০১৯

কালালা - এর সম্পদ বন্টনের নিয়ম



প্রশ্ন ২৬ : যাকাত বন্টনের ৮ টি খাত বিস্তারিত জানতে চাই ।  
==============================

কালালার সম্পদ বন্টনের নিয়ম :

৪:১৭৬ (কালালার সম্পত্তি বন্টনের নিয়ম)




﴿يَسْتَفْتُونَكَ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِي الْكَلَالَةِ ۚ إِنِ امْرُؤٌ هَلَكَ لَيْسَ لَهُ وَلَدٌ وَلَهُ أُخْتٌ فَلَهَا نِصْفُ مَا تَرَكَ ۚ وَهُوَ يَرِثُهَا إِن لَّمْ يَكُن لَّهَا وَلَدٌ ۚ فَإِن كَانَتَا اثْنَتَيْنِ فَلَهُمَا الثُّلُثَانِ مِمَّا تَرَكَ ۚ وَإِن كَانُوا إِخْوَةً رِّجَالًا وَنِسَاءً فَلِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْأُنثَيَيْنِ ۗ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ أَن تَضِلُّوا ۗ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ﴾
১৭৬) লোকেরা ২১৯ তোমার কাছে পিতা-মাতাহীন নিসন্তান ব্যক্তির ২২০ ব্যাপারে ফতোয়া জিজ্ঞেস করছে৷ বলে দাও, আল্লাহ তোমাদের ফতোয়া দিচ্ছেনঃ যদি কোন ব্যক্তি নিসন্তান মারা যায় এবং তার একটি বোন থাকে, ২২১ তাহলে সে তার পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ পাবে৷ আর যদি বোন নিসন্তান মারা যায় তাহলে ভাই হবে তার ওয়ারিস৷ ২২২ দুই বোন যদি মৃতের ওয়ারিস হয়, তাহলে তারা পরিত্যক্ত সম্পত্তির দুই-তৃতীয়াংশের হকদার হবে, ২২৩ আর যদি কয়েকজন ভাই ও বোন হয় তাহলে মেয়েদের একভাগ ও পুরুষের দুইভাগ হবে৷ আল্লাহ তোমাদের জন্য সুস্পষ্ট বিধান বর্ণনা করেন, যাতে তোমরা বিভ্রান্ত না হও এবং আল্লাহ সবকিছু সম্পর্কে জানেন৷  


২১৯. এ সূরাটি নাযিল হওয়ার অনেক পরে এ আয়াতটি নাযিল হয়৷ কোন কোন হাদীসের বর্ণনা থেকে জানা যায়, এটি কুরআনের সর্বশেষ আয়াত৷ এ বর্ণনাটি সঠিক না হলেও কমপক্ষে এতটুকু প্রমাণিত যে, এ আয়াতটি নবম হিজরীতে নাযিল হয়৷ এর অনেক পূর্বে সূরা নিসা নাযিল হয় এবং তাকে একটি স্বতন্ত্র সূরা হিসেবে তখন পাঠ করা হচ্ছিল৷ এ জন্যই মীরাসের বিধান বর্ণনার উদ্দেশ্যে সূরা শুরুতে যে আয়াতগুলো বর্ণনা করা হয় তার সাথে এ আয়াতটি বর্ণিত হয়নি বরং পরিশিষ্ট হিসেবে সূরার শেষে একে রাখা হয়েছে৷
২২০. মূল বাক্যে কালালা শব্দ ব্যবহার করা হয়েছে৷ 'কালালা' শব্দের অর্থের ব্যাপারে মতবিরোধ রয়েছে৷ কারো কারো মতো কালালা হচ্ছে এমন এক ব্যক্তি যার সন্তান নেই এবং যার বাপ-দাদাও বেঁচে নেই৷ আবার অন্যদের মতে যে ব্যক্তি নিছক নিসন্তান অবস্থায় মারা যায় তাকে কালালা বলা হয়৷ হযরত উমর রাদিয়াল্লাহু আনহু শেষ সময় পর্যন্ত এ ব্যাপারে দ্বিধান্বিত ছিলেন৷ কিন্তু হযরত আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু আনহুর মতে প্রথমোক্ত লোকটিকেই কালালা বলা হয়৷ সাধারণ ফকীহগণ তাঁর এই মত সমর্থন করেছেন৷ কুরআন থেকেও এই মতেরই সমর্থন পাওয়া যায়৷ কারণ কুরআন কালালার বোনকে পরিত্যক্ত সম্পত্তির অর্ধেকের মালিক বানানো হয়েছে৷ অথচ কালার বাপ বেঁচে থাকলে বোন সম্পত্তির কিছুই পায় না৷
২২১. এখানে এমন সব ভাইবোনের মীরাসের কথা বলা হচ্ছে যারা মৃতের সাথে মা ও বাপ উভয় দিক দিয়ে অথবা শুধুমাত্র বাপের দিক দিয়ে শীরক৷ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার তাঁর এক ভাষণে এই অর্থের ব্যাখ্যা করেছিলেন৷ কোন সাহাবা তাঁর এই ব্যাখ্যার সাথে মতবিরোধ করেননি৷ ফলে এটি একটি সর্বসম্মত মতে পরিণত হয়েছে৷
২২২. অর্থাৎ ভাই তার সমস্ত সম্পদের ওয়ারিশ হবে, যদি কোন নির্দিষ্ট অংশের অন্য কোন অধিকারী না থেকে থাকে৷ আর যদি নির্দিষ্ট অংশের অন্য কোন অধিকারী থাকে-যেমন স্বামী তাহলে প্রথমে তার অংশ আদায় করার পর অবশিষ্ট পরিত্যক্ত সম্পত্তি ভাই পাবে৷
২২৩. দু'য়ের বেশী বোন হলে তাদের সম্পর্কেও এই একই বিধান কার্যকর হবে৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন