কুকুর :
কিতাবের জ্ঞান প্রাপ্ত ব্যক্তি যদি কিতাব মেনে না চলে তবে সে হয়ে যায় কুকুরের ন্যায় :
আল্লাহর কিতাবের জ্ঞান প্রাপ্ত ব্যক্তি যদি কিতাব মেনে না চলে তবে সে কুকুরের ন্যায় হয়ে যায় : ৭:১৭৫, ১৭৬,
আসহাবে কাহাফ তথা গুহাবাসী যুবকদের সঙ্গে একটি কুকুর ছিল :
(১৮:১৮) তোমরা তাদেরকে
দেখে মনে করতে তারা জেগে আছে, অথচ তারা ঘুমুচ্ছিল৷ আমি তাদের
ডাইনে বাঁয়ে পার্শ্ব পরিবর্তন করাচ্ছিলাম৷ এবং তাদের কুকুর গুহা মুখে সামনের দু পা
ছড়িয়ে বসেছিল৷ যদি তুমি কখনো উঁকি দিয়ে তাদেরকে দেখতে তাহলে পিছন ফিরে পালাতে থাকতে এবং তাদের দৃশ্য তোমাকে আতংকিত করতো৷
(১৮:২২) কিছু লোক বলবে, তারা ছিল তিনজন আর
চতুর্থজন ছিল তাদের কুকুরটি৷ আবার অন্য কিছু লোক বলবে, তারা পাঁচজন ছিল এবং তাদের কুকুরটি ছিল ষষ্ঠ,
এরা সব আন্দাজে কথা বলে৷ অন্যকিছু লোক বলে,
তারা ছিল সাতজন এবং অষ্টমটি তাদের কুকুর৷ বলো, আমার রবই ভালো জানেন তারা কজন ছিল, অল্প লোকই তাদের সঠিক
সংখ্যা জানে৷ কাজেই তুমি সাধারণ কথা ছাড়া তাদের সংখ্যা
নিয়ে লোকদের সাথে বিতর্ক করো না এবং তাদের সম্পর্কে কাউকে কিছু জিজ্ঞাসাবাদও করো না৷
============================প্রশ্ন ২২ : আমি আগে কুরআন পড়তে পারতাম।এখন কিছু কিছু লাইন, আয়াত, ও হরফ বুঝতে পারিনা আটকে যায়।
============================প্রশ্ন ২২ : আমি আগে কুরআন পড়তে পারতাম।এখন কিছু কিছু লাইন, আয়াত, ও হরফ বুঝতে পারিনা আটকে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন