শনিবার, ৫ অক্টোবর, ২০১৯

কালিমা : কালেমা ( পবিত্র বাক্য , পবিত্র কথা, শ্বাশত বানী )






কালিমা : কালেমা ( পবিত্র বাক্য , পবিত্র কথা, শ্বাশত বানী ) :


একটি শ্বাশত বানীর ভিত্তিতে আল্লাহ দুনিয়া আখিরাতে মুমিনদেরকে প্রতিষ্ঠা দান করেন :

(১৪:২৭) ঈমানদারদেরকে আল্লাহ একটি শাশ্বত বাণীর ভিত্তিতে দুনিয়া ও আখেরাত উভয় স্থানে প্রতিষ্ঠা দান করেন৷  আর জালেমদেরকে আল্লাহ পথভ্রষ্ট করেন৷ আল্লাহ যা চান তাই করেন৷

পবিত্র কথা : যেখানে এর অর্থ কালিমা তাইয়্যেবা :

(হাজ্ব:২৪) তাদেরকে পবিত্র কথা গ্রহণ করার নির্দেশ দেয়া হয়েছে  এবং তাদেরকে দেখানো হয়েছে শ্রেষ্ঠ গুণাবলী সম্পন্ন আল্লাহর পথ৷
(যদিও পবিত্র কথা শব্দের অর্থ ব্যাপক কিন্তু এখানে এর অর্থ হচ্ছে সে কালেমায়ে তাইয়েবা ও সৎ আকীদ-বিশ্বাস যা গ্রহণ করে সে মু'মিন হয়েছে)

কালিমায়ে তাইয়্যেবা কালিমায়ে খাবীসা  :

(১৪:২৪) তুমি কি দেখছো না আল্লাহ কালেমা তাইয়েবার  উপমা দিয়েছেন কোন্‌ জিনিসের সাহায্যে ? এর উপমা হচ্ছে যেমন একটি ভালো জাতের গাছ, যার শিকড় মাটির গভীরে প্রোথিত এবং শাখা-প্রশাখা আকাশে পৌঁছে গেছে৷২৫) প্রতি মুহূর্তে নিজের রবের হুকুমে সে ফলদান করে৷  এ উপমা আল্লাহ এ জন্য দেন যাতে লোকেরা এর সাহায্যে শিক্ষা লাভ করতে পারে৷২৬) অন্যদিকে অসৎ বাক্যের  (কালিমায়ে খাবীসা)উপমা হচ্ছে, একটি মন্দ গাছ, যাকে ভূপৃষ্ঠ থেকে উপড়ে দূরে নিক্ষেপ করা হয়, যার কোন স্থায়িত্ব নেই৷

কঠোর নির্যাতনের কারণে জীবন বাচানোর জন্য কুফরী বাক্য উচ্চারণ করা কি জায়েজ ?

(১৬:১০৬) যে ব্যক্তি ঈমান আনার পর কুফরী করে, (তাকে যদি) বাধ্য করা হয় এবং তার অন্তর ঈমানের ওপর নিশ্চিন্ত থাকে (তাহলে তো ভালো কথা), কিন্তু যে ব্যক্তি পূর্ণ মানসিক তৃপ্তিবোধ ও নিশ্চিন্ততা সহকারে কুফরীকে গ্রহণ করে নিয়েছে তার ওপর আল্লাহর গযব আপতিত হয় এবং এ ধরনের সব লোকদের জন্য রয়েছে মহাশাস্তি৷

===============================

প্রশ্ন ১৩ :  ব্যাভিচারী বিয়ে জায়েজ কি?  



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন