ক্রয়-বিক্রয় / কেনা-বেচা / ব্যবসা :
প্রকৃত ব্যাপার এই যে, আল্লাহ মুমিনদের থেকে তাদের প্রাণ ও ধন-সম্পদ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন৷ তারা আল্লাহর পথে লড়াই করে এবং মারে ও মরে৷ তাদের প্রতি তাওরাত ,ইনজীল ও কুরআনে(জান্নাতের
ওয়াদা) আল্লাহর জিম্মায় একটি পাকাপোক্ত
ওয়াদা বিশেষ৷ আর আল্লাহর চাইতে বেশী নিজের ওয়াদা পূরণকারী আর কে আছে? কাজেই তোমরা আল্লাহর সাথে যে কেনা-বেচা করছো সে জন্য আনন্দ করো৷ এটিই সবচেয়ে বড় সাফল্য :৯:১১১,
(১২:১৯) ওদিকে একটি কাফেলা এলো৷ তারা তাদের পানি
সংগ্রাহককে পানি নেবার জন্য পাঠালো৷ সে কূয়ার মধ্যে পানির ডোল নামিয়ে দিল৷ সে (ইউসুফকে দেখে) বলে উঠলো, “কী সুখবর! এখানে তো দেখছি একটি বালক৷” তারা তাকে পণ্য দ্রব্য হিসেবে লুকিয়ে ফেললো৷ অথচ তারা যা কিছু করছিল সে সম্পর্কে আল্লাহ অবহিত ছিলেন৷ ২০) শেষে তারা তাকে সামান্য দামে কয়েক দিরহামের
বিনিময়ে বিক্রি করে দিল৷
আর তার দামের ব্যাপারে তারা
বেশী আশা করছিল না৷
(১৪:৩১) হে নবী! আমার যে বান্দারা ঈমান এনেছে তাদেরকে
বলে দাও, তারা যেন নামায কায়েম করে এবং যা কিছু আমি তাদেরকে দিয়েছি তা থেকে
প্রকাশ্যে ও গোপনে (সৎপথে) ব্যয় করে ৪১ সেই দিন আসার আগে যেদিন না বেচা-কেনা হবে আর না হতে পারবে বন্ধু বাৎসল্য৷
(নূর:৩৭) যারা ব্যবসায় ও বেচাকেনার ব্যস্ততার মধ্যেও
আল্লাহর স্মরণ এবং নামায কায়েম ও যাকাত আদায় করা থেকে
গাফিল হয়ে যায় না ৷ তারা সেদিনকে ভয় করতে থাকে যেদিন হৃদয় বিপর্যস্ত ও দৃষ্টি পাথর হয়ে যাবার উপক্রম হবে ৷
====================================
প্রশ্ন: ৪৩: বন্ধক দেয়া-নেয়ার ইসলামী রীতি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন