কল্পনা :
(২: ৭৮) এদের মধ্যে দ্বিতীয় একটি দল হচ্ছে নিরক্ষরদের ৷ তাদের কিতাবের জ্ঞান নেই, নিজেদের ভিত্তিহীন আশা-আকাংখাগুলো নিয়ে বসে আছে এবং নিছক অনুমান ও ধারণার ওপর নির্ভর করে চলছে ৷৮৯
৮৯. এ ছিল তাদের জনগণের অবস্থা ৷ আল্লাহর কিতাবের কোন জ্ঞানই তাদের ছিল না ৷ আল্লাহ তাঁর কিতাবে দীনের কি কি মূলনীতি বর্ণনা করেছেন, শরীয়াত ও নৈতিকতার কি বিধান দিয়েছেন এবং কোন কোন জিনিসের ওপর মানুষের কল্যাণ ও ক্ষতির ভিত রেখেছেন, তার কিছুই তারা জানতো না ৷ এই জ্ঞান না থাকার কারণে তারা নিজেদের ইচ্ছা , আশা-আকাংখা ও কল্পনার অনুসারী বিভিন্ন মনগড়া কথাকে দীন মনে করতো এবং এরি ভিত্তিতে গড়ে ওঠা মিথ্যা আশা বুকে নিয়ে জীবন ধারণ করতো ৷
==================================
প্রশ্ন : ৫০ : আলামীন শব্দের অর্থ কি ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন