কঠোরতা / কোমলতা :
কঠোর হও :
হে নবী , পূর্ণ শক্তি দিয়ে কাফের ও মুনাফিক উভয়ের মোকাবিল করো এবং তাদের প্রতি কঠোর হও-৯:৭৩,
কঠোর হয়ো না :
(১৮:৭৩) মূসা বললো, “ভুল চুকের জন্য আমাকে
পাকড়াও করবেন না, আমার ব্যাপারে আপনি কঠোর নীতি অবলম্বন করবেন না৷”
(১৯:১৩) এবং (ইয়াহ্ইয়া আ: কে) নিজের পক্ষ থেকে
হৃদয়ের কোমলতা ও পবিত্রতা দান করেছি, আর সে ছিল খুবই আল্লাহভীরু ।
কোমলতা অবলম্বন কর
:
দাওয়াত দানের ক্ষেত্রে কোমলতা অবলম্বন করতে হবে : হয়ত এতে সে ব্যক্তি মন্দ পরিণামের ভয়ে সঠিক পথে ফিরে আসবে :
(২০:৪৪) তার (অর্থাৎ,
ফেরাউনের) সাথে কোমলভাবে কথা বলো,
হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভীত হবে”৷
ঈমানদারদের সাথে কোমল ব্যবহার করতে হবে :
(২৬.শুআরা:২১৫) এবং মুমিনদের
মধ্য থেকে যারা তোমার অনুসরন করে তাদের সাথে বিনম্র ব্যবহার করো৷ ২১৬) কিন্তু যদি তারা তোমার নাফরমানী করে তাহলে তাদেরকে বলে দাও, তোমরা যা কিছু করো আমি তা থেকে
দায়মুক্ত৷
কঠোর শস্তি দাতা :
তোমার রব লোকদের বাড়াবাড়ি সত্ত্বেও ও তাদের প্রতি
ক্ষমাশীল আবার একথাও সত্য যে, তোমার রবর কঠোর শাস্তিদাতা৷(১৩:৬),
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন