কৃষি / কৃষিকাজ / কৃষক :
যে জাতি পৃথিবীতে উন্নতির এত উচ্চ শিখরে আরোহন করলো, পরকালে তাদেরকে কোন যুক্তিতে আজাব দেওয়া হবে ? (আরো দেখুন : অ > অবকাশ > অবকাশ আল্লাহ কেন দেন? এবং ক > কুরআন ও বিজ্ঞান )
(৩০-রূম: ৯) ....তারা এদের চেয়ে বেশি শক্তিশালী ছিল, তারা জমি কর্ষণ করেছিল খুব
ভালো করে ৯ এবং এত বেশি আবাদ করেছিল যতটা এরা করেনি৷ ১০
৯ . মূল
শব্দ হচ্ছে ''আসারুল আরদ'' কৃষিকাজ করার জন্য লাঙ্গল দেয়া অর্থেও এ শব্দের ব্যবহার হতে পারে আবার মাটি খুঁড়ে ভূগর্ভ থেকে পানি উঠানো, খাল খনন এবং খনিজ পদার্থ ইত্যাদি বের করাও হয়।
১০ . যারা নিছক বস্তুগত
উন্নতিকে একটি জাতির সৎ হবার
আলামত মনে করে এখানে তাদের যুক্তির জবাব রয়েছে। তারা বলে যারা পৃথিবীর উপায়-
উপকরণকে এত বিপুল পরিমাণে ব্যবহার (Exploit)
করেছে তারা দুনিয়ার বিরাট উন্নয়নমূলক কাজ করেছে এবং একটি মহিমান্বিত সভ্যতাঁর জন্ম দিয়েছে। কাজেই মহান আল্লাহ তাদেরকে
জাহান্নামের ইন্ধনে পরিণত করবেন এটা কেমন করে সম্ভব ! কুরআন এর জবাব এভাবে দিয়েছে "এমন উন্নয়নমূলক কাজ" পূর্বেও বহু জাতি
বিরাট আকারে করেছে। তাঁরপর কি তোমরা দেখনি সে জাতিগুলো তাদের নিজেদের সভ্যতা- সংস্কৃতি সহকারে ধূলায় মিশে গেছে এবং তাদের "উন্নয়নের" আকাশচুম্বি প্রাসাদ ভুলুণ্ঠিত
হয়েছে ৷ যে আল্লাহর আইন ইহজগতে সত্যের
প্রতি বিশ্বাস ও সৎ চারিত্রিক গুণাবলী ছাড়া নিছক বস্তুগত নির্মাণের এরূপ মূল্য দিয়েছে সে একই আল্লাহর আইন কি কারণে পারলৌকিক জগতে তাকে জাহান্নামে স্থান দেবে না ৷
========================
========================
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন